দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করতে নেমে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হবার পাঁচ ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভিমরুলীবাজারের উত্তর পাশে দুপুর সোয়া দুইটার দিকে খালে লাফ দিয়ে নিখোঁজ হয় সানি। সে সেরাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেলের ছেলে।
আজ সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। তথ্যটি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহমুদ হাসান।
স্থানীয় সূত্রে জানায়, শনিবার বেলা ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মো. সানি খালেরপাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপরে ভেসে ওঠেনি। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিশোর সানির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘নিখোঁজ কিশোরকে ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’
/অ